সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে একটি ড্রাম ট্রাক অভিনেত্রীর গাড়িকে জোরে ধাক্কা দেয়।
বড় ধরনের কোনো বিপদ না ঘটলেও আহত হয়েছেন তিনি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্ঘটনা কবলিত গাড়ির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তানজিন তিশা।
তবে, কোথায় এ দুর্ঘটনা ঘটেছে সে ব্যপারে কিছু জানাননি তিনি।
দুর্ঘটনার বিষয়ে তিশা বলেন, গত রাতটি আমি ভুলতে পারব না। আমার জীবনের একটি ভয়ংকর মুহুর্ত ছিলো সেটি
আমি দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি ভেঙ্গে দুমড়ে-মুচড়ে দিয়েছে।
আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!
নিজের শারীরিক অবস্থা জানিয়ে তানজিন তিশা বলেন, আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।
গেল আগস্ট মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন তানজিন তিশা। শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালেপন ভর্তি করা হয় তাকে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফেরে আবারও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

0 Comments